গাজোল সমাজবাদী পার্টি অফিসে গাজোলের বৈরগাছি ১ নম্বর অঞ্চল থেকে প্রায় শতাধিক কর্মী কংগ্রেস, সিপিএম, তৃণমূল ছেড়ে যোগদান করেন সমাজবাদী পার্টিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা সমাজবাদী পার্টির সভাপতি মিলন দাস। মিলন দাস বলেন গাজোলের বৈরগাছি ১ নম্বর অঞ্চল থেকে প্রায় শতাধিক কর্মী বিভিন্ন দল ছেড়ে আজ এই পার্টিতে যোগদান করেন।
তৃণমূলের দল ছাড়া কর্মী সেলিম শেখ জানান, আমারা দীর্ঘদিন পার্টি করেও পার্টি থেকে কোন কিছু পায়নি। আমরা কোথায় ভোট দিবো ভেবে পাচ্ছিলাম না। কারন পূর্বে যা ঘটেছে, যাকে ভোট দিয়েছি তারাই বেইমানি করে অন্য দলে চলে যায়। তাই আমরা এই দলে যোগদান করলাম।
সমাজবাদী পার্টির সভাপতি মিলন দাস, বলেন আজ এখানে টিএমসিপি দল ছেড়ে ও অন্যান্য দল ছেড়ে অনেকেই সমাজবাদী পার্টিতে আজ যোগদান করেছে আমরা আশা রাখছি সবাইকে নিয়ে যেন ভালো করে কাজ করতে পারি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/M_FAsGTuGCM